🗣️পাঁচটা রহস্য একসাথে পড়বে ! - তাহলে তো এই বইটা একদমই মিস করা যায় না ! “পাঁচ কাহন” পড়তে গিয়ে আমার বারবার মনে হয়েছে—রহস্য আসলে আমাদের খুব কাছেই লুকিয়ে থাকে, শুধু আমরা সেটা বুঝতে পারি না। নীলোৎপল মুখার্জীর এই বইয়ের পাঁচটা গল্প: অভিসারিকা, অন্তর্ধান, শিকার, কোচবিহার কাহিনী আর সেই জংলী লোকটা; প্রত্যেকটাই আলাদা অনুভূতি দিয়ে গেছে। কোনো গল্পে মানুষের সম্পর্কের অন্ধকার দিক সামনে এসেছে, কোথাও আবার ভয় আর সন্দেহ ধীরে ধীরে পুরো পরিবেশটাকে গ্রাস করেছে। সবচেয়ে ভালো লেগেছে এই কারণে যে গল্পগুলো অতিরিক্ত নাটকীয় লাগেনি; বরং মনে হয়েছে বাস্তব জীবন থেকেই উঠে আসা কিছু ঘটনা পড়ছি। বিশেষ করে শিকার আর সেই জংলী লোকটা পড়ার সময় একটা অদ্ভুত টান কাজ করছিল, পরের পাতায় কী আছে জানার কৌতূহল থামানোই যাচ্ছিল না। আর অন্তর্ধান গল্পটা শেষ হওয়ার পর কিছুক্ষণ চুপ করে বসে ছিলাম, কারণ শেষের twist টা সত্যিই মাথায় থেকে যায়। লেখকের ভাষা খুব সহজ, কিন্তু সেই সরলতার মধ্যেই suspense তৈরি করার ক্ষমতাটা দারুণ। বইটা শেষ করার পর মনে হয়েছে, মানুষের ভেতরের রহস্যই আসলে সবচেয়ে ভয়ঙ্কর। মিস্ট্রি আর psychological suspense ভালো...